Tag: Kabita

হয়তো কোনো সন্ধ্যা

নরম সন্ধ্যার লাজুক গালে আলতো চুমু
কাশফুল ছিঁড়ে দেওয়া মৃদু শৃঙ্গার
আর…..
বৃষ্টির বলি রেখার বিনুনি ৷
সন্ধ্যা লজ্জায় সবুজ হয়ে ওঠে ৷
সে সন্ধ্যা তখন গলতে সুরু করেছে,
আর একটু পরে –
মিশে যাবে রাত্রির উষ্ণ শরীরে ৷
রাত্রির শরীর থেকে যাবে বীজ হয়ে
     দিনের অন্তরে ৷৷

কাল সে বীজ জন্ম দেবে
আর এক নতুন সন্ধ্যার ….
ঠিক আজ যখন সন্ধ্যা নামে ৷

সন্ধ্যা নামে দিন শেষ হয় বলে
সন্ধ্যা নামে রাত শুরু হয় বলে
সব কাজ শেষ হলে সন্ধ্যা নামে৷
এখন শুধু দুরন্ত রাত্রির অবসর
সব ভুলে থাকা ৷

ভয় হয় ……..
আমার সন্ধ্যা কোনো দিন হয়তো
ভুলে যাবে আমায় নিতে,
আমার গ্রাম – আমার শহর –
ভুলে যাবে ৷

হয়তো কোনো সন্ধ্যা ভুলে যাবে আমায় ……..

In PDF View

Or

hayto kono sandhya

আর কখনো ডাকব না

ভাবি ……
তোমায় আর আঁকব’ না
বর্ণে ছন্দে এভাবে আর ডাকব না
       ভাবব না আর ……
তোমায় আমি ভাবব না ।।
নিশিথ শেষে পরীর মতো
জানি কখনো আসবে না
        দিলাম ছুটি
তোমায় আমি
ডাকব না ……
আর কখনো ডাকব না ।।

কখনো যদি দু চোখ জুড়ে
ভিজিয়ে পাতা এমনি করে
আমার মতো তুমিও কাঁদো ।।
নাই বা দিলে আমায় তুমি
সেই দু ফোঁটা  অশ্রু বিন্দু,
জানব তুমি আমারি ছিলে
সেই স্মৃতিরই নরম কোলে
ঘুমাও সোনা – আর কেঁদো না ||

আমি ওগো ফিরব না ……
আর কখনো ফিরব না ।।

 

In PDF View

Or

Ar Kakhano Dakbo Na

Announcements

  • আপনাদের আশীর্বাদে আমাদের এই ক্ষুদ্র উদ্যোগ অষ্টম বর্ষ অতিক্রম করলো। আমরা আমাদের এই site টি নতুন ভাবে উপস্থাপন করার চেষ্টা করলাম। আপনাদের মতামত জানান আমাদের email এ (info@amarbanglakobita.com)। বিশদ জানতে contact us menu দেখুন। ভালো থাকুন, সুস্থ থাকুন।
  • আনন্দ সংবাদ! আমাদের এই site এ এবার থেকে গল্প, প্রবন্ধ ও উপন্যাস প্রকাশিত করার উদ্যোগ নেওয়া হয়েছে। আপনাদের সহযোগিতা একান্ত কাম্য।

Recent Comments

Editorial Choice