আমাদের চোখ যদি নীবিড় হয়
আমাদের মুখ যদি ঘন হয়
আমাদের ঠোঁট যদি সিক্ত হয় –
অন্য প্রেম যদি গুঁড়ো গুঁড়ো হাওয়ায় ভেসে……
ধুলার মতো অথবা
রেণূর মতো উড়ে যায় –
উড়ে যায় –
আমাকে সিক্ত করে – আমাকে নিষিক্ত করে ॥
আমাদের মন যদি পোয়াতি হয় ॥
সাঁঝ বেলা – ধুপ – প্রদীপ –
ভিড়ে ঠাসা – গাদাগাদি – রক্তাক্ত যৌবন
সূর্যাস্তের মলীন ছোঁয়া
রমণীর খোঁপার মতো
পরিপাটি চাঁদ –
আমাদের দু পা যদি আড়ষ্ট হয় –
আমাদের বার্ধক্য যদি লগ্নভ্রষ্টা হয় –
আমাদের শুষ্ক হৃদয়
অচল মন – আর – নীরেট প্রেম –
বার্ধক্য যদি……………
আমাকে ছড়ায়ে দিও হেমন্তের মতো ॥
If Bengali Not Came
এক ছটাক মদ নিয়ে
মাতলামির অন্ত নেই আমার…..
ভাবি কয়েক হাজার বছর ধরে
একতাল কাদা, বার্নিশ
হাতে মুখে ঠোঁটে ঘষে
অবশেষে পাথুরে প্রতিমা ,
….. এটাই সত্যি ৷
নায়েগ্রার মুখের মতো ধোঁয়াশা,
হিমালয়ের বুকের মতো – বিচূর্ণ
অথবা ব্যারেনের অগ্নিগর্ভ
হৃদয় থেকে তুলে আনা
একতাল উত্তপ্ত লাভা ৷
আমি নাভিতে যোনিতে চুমু দিয়ে দেখি
রাত শেষ হয়ে গেছে –
ভোরের ঝিমুনিটুকু বাকি ৷
সকালে চোখ ঘষে বুঝি
নিজের সত্তা নিয়েই
ধৃষ্টতার অন্ত নেই আমার ৷
In PDF View
Or
dhristatar haturi
পৃথিবীর সব আলো নিভে গেলে –
ধুসর পান্ডুর চোখ করে আয়োজন
জনান্তিকে কালরাত্রি –
পাতায় পাতায় হিস্ হিস্ শব্দ ৷৷
তবু মৃত্যু ছেড়ে মরতে চাই না বড় …
ধ্বংসস্তুপে কোমার মত ৷৷
পিরামিড কর’ আয়োজন –
রক্তলেখা লিখে যাব’ আমি
মিঠেপানি নদীটির তীরে ৷৷
জমাট রক্তের মত
একদিন বেঁচেছিলে যখন
জীবনের ক্লেদাক্তও লাল হয়ে যেত ৷৷
কোনোদিন আর ঘুম ভাঙবে না জেনে
সেই ক্লেদাক্ত পাললিক মমি
রক্তলেখায় …..
লিখে যাব আমি ৷৷
In PDF View
Or
Koma – Mami
Recent Comments