অবশেষে আহ্লাদী পাতা সবটুকু বিবর্ণ নিয়ে উপমা হীন ,তরল রেটিনার
গর্ভস্থ গ্লেসিয়ার যদি আবেগী হত, কিছু ঘনত্ব হারাত নির্মম ।
‘পাথর তুমি আতর দিলে না, সে এতই অযথার্থ! তার
নাভিমূল ছিঁড়ে নির্ভুল শিহরন, নৈশব্দ দিলদার ’।
অক্ষাংশ বেয়ে এক মুখশ্রীর আবর্তন নিমগ্ন হলে জলজ নোটবুকে
বিজয়িনীর চন্দন সুবাস পৃষ্ঠা-পার, মূর্ছনা ভেঙ্গে ভেঙ্গে প্রেম প্রতীকী ময় ।
‘কম্পিত ধমনি আরও বেশি দাহ্য হিমে, অতল
এমনি উন্মাদনায় হাজার বছর টলমল’ ।
ঠিক গ্রীষ্মের চাতকের মত, মেঘের মন না বুঝেই অঙ্কুরিত স্বপ্ন এ-ডাল ও-ডাল শেষে
পুনশ্চ: আগামী এঁকেছে নকল নকসা ,অন্ধত্বের ভয়ানক প্রাজ্ঞতায় ।
অনেক কিছু বলার আছে হয়ত আমার …
হয়ত বা অনেক কিছু শুনতেও চাই।
এতটুকু সময় যদি পাই….
যদি….. এতটুকু ….. সময়
যদি একটু থামতে পারি ….
অনেক কিছু ভাবার আছে সময়?!
অনেক তারার থেকে পথ চেয়ে
ক্লান্ত অবসন্ন বিষণ্ণ … মন আমার।
দেহ আমার আলোকবর্ষ জুড়ে রক্তাক্ত বিভক্ত।
তবু প্রচণ্ড ঘূর্ণি আলেয়া
আমার প্রতি সৃষ্টি ঘিরে
আমার সুরে, আমার ছন্দে
নটরাজ নৃত্য।
এসো আমার অরুন্ধতী, আমার অনির্বাণ
বিভক্ত দেহে নয়.. ক্লান্ত মনে নয়।
আমার লেখনীর দুয়ার ঘেঁষে
যে চিতা আজও নিভলও না বলে
মৃত শবরী ডুকরে কাঁদে
সেই অহল্যা জাগতে চায়।
আমার সব দুঃখ, সব স্বপ্ন মুক্ত হয় না কেন ?
আমার সব স্মৃতি সব বেদনা ঝিনুক হয় না কেন ?
আমার সব চেতনা, সব তিতিক্ষা সাগর হয় না কেন –
সব প্রেম সব মাধুরী আকাশ হয় না কেন….
আমার সব ব্যর্থতা সব হতাশা মেঘ হয় না কেন ??
সব অনুরাগ সব আকাঙ্খা বাতাস হয় না কেন ৷
আমার সমস্ত আকাশ জুড়ে যে ছোট্ট তারা
আর জোনাকির রঙ ধরা নক্ষত্রও সব
ভোরের আবির হয় না কেন ?
কখনও বা ভোরের জোয়ার
ভাসিয়ে নিয়ে যায় নি কেন – সে পদ্ম কুঁড়ির
নরম লজ্জা ….
আমার ভোরের পাখিরা সব
ঘর ভাঙা ঝড় থেমে গেলে লাল শিউলি …..
অথবা বকুল গন্ধ চুরি করে না কেন ?
যতই সমস্ত আকাশ জুড়ে
মেঘ বলাকার ছবি আঁকি না কেন
তবু আমার সব আঁচড় ঘিরে
কবিতা হয় না কেন ??
Or
দিল দরিয়ার মাঝখানে ভাই
ফিরব যে আর সে পথ নাই
দুপাশে যে তুষার চড়াই
চল ভেসে যাই, চল ভেসে যাই।
সমুখ পানে কি আছে তাই
নাই জানা নাই, নাই জানা নাই
হারিয়ে যেতে তাই বাধা নাই
চল ভেসে যাই, চল ভেসে যাই।
আঁচল ভরা সুখের নেশায়
এই ভরা গাঙ মাতল আশায়
চাঁদের ভেলায় ভাসলো হেথায়
যায় ভেসে যায়, যায় ভেসে যায়।
দূর সুদূরের কোথায় আঁকা
মিঠেল ভোরের স্বপন ডাকা
আছে কিনা তাও জানা নাই
হওয়ার তালে ভেসে থাকাই
এখন উপায় আর কিছু নাই –
ভয় কে তাই মিছেই ডরাই –
উপায় যে নাই –
চল ভেসে যাই – চল ভেসে যাই।
For subscribe
তার চেয়ে বরং কোনো কবিতা শোন –
সারাদিন পাড় ভাঙ্গা,
তুরতুরি নদীটির ফেনিল জিহ্বার মতো
এক ঝাঁক বলাকার –
নিরিবিলি আনাগোনা ৷৷
অথবা মিশরীয় সভ্যতায়
মৃত শবরীর ন্যায় –
নিরন্তর ভয় ধরা মমির স্তুপের মতো,
এক ঝাঁক কাব্যিক হৃদয় ৷৷
তার চেয়ে বরং একটু ঘুরে আসি,
নিল ডানার পরীর দেশে –
লাল পিয়ালী সবুজ হাসি ৷৷
তার চেয়ে বরং অনেক দিনের আলিস্যি ভেজা –
একরাশ হাই তুলি ৷৷
If this Bengali Poetry(Bangla Kobita) not came properly……
In PDF View
Or
Tar chye barang
Want to subscribe?
Discussion board is open. Join at….
http://www.blog.amarbanglakobita.com/viewtopic.php?f=5&t=8
Recent Comments